123 Main Street, New York, NY 10001

গোপন থাকুক ব্যথারা

গোপন থাকুক ব্যথারা

বুকের বা’পাশে চিনচিন শব্দে
গোপন থাকুক ব্যথারা,
চোখের কোণে হাজার বছর বয়ে বেরানো অশ্রুবিঁদুতে
গোপন থাকুক ব্যথারা।

ভালবাসার তর্ক বিতর্কে কথার স্ফুলিঙ্গে ভঙ্গুর রেশমি আঘাতে
গোপন থাকুক ব্যথারা,
নিরব নিস্তব্ধ অন্ধকারে রাতকাণা জীবনের পথ পাড়ি দিতে
গোপন থাকুক ব্যথারা।

আই সি ইউতে মৃত্যু আলিঙ্গনে কাতরানো নিষ্পাপ প্রাণে
গোপন থাকুক ব্যথারা,
প্রিয়জনের দেওয়া অমলিন সচ্ছ নির্দোষী ব্যথায় মুখে মৃদু হাসিতে
গোপন থাকুক ব্যথারা।

কাম ক্রোধ মোহ মায়ায় অসহ্য যন্ত্রণায় ব্যতিত হৃদয়ে
গোপন থাকুক ব্যথারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *