ভেসে যায় মন- উদ্দেশ্যহীন পথে
জলের স্রোতে অলস কোনো দক্ষিণা হাওয়ায়।
নিরুদ্দেশ নৌকার দিশাহীন পাল তোলা ডানায়,
তোমার শরীরের চেনা গন্ধের নগরী ছেড়ে, অচিন কোন গায়।
মাঝে মাঝে মন হয় বেসামাল
হঠাৎ বয়ে কাল বৈশাখী ঝড়
ভেঙে চুরমার বিষাদের পুতুল
তছনছ করে স্মৃতির আতুর ঘর।
তোমার মিথ্যে ভালবাসায়; সূচ বুলেট বিদ্ধ শরীর
ভেসে যেতে যেতে মন শেখে একাকীত্ব,
হৃদয় খুঁজে আশ্রয়, একটু নৈঃশব্দ্য।
অপেক্ষা করি-
ভালবাসার পূর্ণ চন্দ্রগ্রহণ হলে; রঙধনু হারায় রঙ
কোনো এক ভোরবেলা, নিঃশব্দ সুরে,
ভেসে আসবে আবারও, আমারই চোখে ভেজা জল।



