অন্ধকারে থাকুক পৃথিবী—
যুদ্ধ হোক গোটা ইউরোপ জুড়ে; সঙ্গম যুদ্ধ
কামান থেকে বেরোনো রক্তবীজ
ষোড়শী উর্বর ভূমিতে বিজয় উল্লাস করুক।
আমার পরাস্ত হৃদয়ে ব্যর্থ আকাঙ্খায় স্বপ্নে বৃষ্টি নামুক
কৃষ্ণলীলায় জলকেলির সাক্ষী শুধু অন্ধকার।
আমাদের মুখের ভিতর জিহবা স্বাদ তৃপ্তি বয়ে বেড়াক
পরাকাষ্ঠা চুম্বন আঁকানো জরায়ু ক্যান্সার মুক্ত হোক
ইতিহাস সৃষ্টি করুক; চন্দ্র-সূর্য গ্রহণ।
সুখ গুলো বুলেট হওয়ার আগেই;
সাদা পাথরের বিচ্ছুরিত আলোয় জন্ম হোক আমার।



