123 Main Street, New York, NY 10001

তুমি চলে যাওয়ার পর

তুমি চলে যাওয়ার পর

তুমি চলে যাওয়ার পর
সুপ্ত ভালবাসাটুকু আমার এই শরীর নিয়েছে
তোমার গরম নিশ্বাসে উত্তপ্ত পৃথিবী
কামনা বাসনার বেড়াজাল ভেঙে তৈরি করতে পারিনি স্বপ্নের কুঁড়েঘর।

তুমি চলে যাওয়ার পর
নিঃসঙ্গ হাতে ছোঁয়া হয়নি কমল দেহ;
পাঁজরে পাঁজর মিলনের মায়াজালে আঁটকে পরা
প্রথম ভালবাসার স্পর্শগুলো দিনরাত তাড়া করে
অপূর্ণ ইচ্ছের অন্দরমহলে দিয়েছি কবর।

তুমি চলে যাওয়ার পর
চোখে মলিন স্বপ্নের আবরণ সরিয়ে আংগুল দিয়ে দেখিয়ে গেলে বাস্তব পৃথিবী।
বিশ্বাসের ঘরে তালা ঝুলিয়ে শিখিয়ে গেছো প্রতারণার সংজ্ঞা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *