মানুষ

মানুষ এখন মানুষ নয়
আদিম এবং বর্বর
আমরা মিছে দাবি করি
মানুষ মান সরোবর।

আমরা মানুষ বাহিরে ভাই
ভিতর পশুর কারখানা
ক্ষমতার অকপটে এসে
মানুষ মারতে নাই’মানা।

এক মুঠো ভাতের জন্য
জীবন দিলো তোফাজ্জল,
শিক্ষিত অসুর হাতে
মানুষ হওয়ার এটাই ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts