সুখের পানে চেয়ে চেয়ে
দুঃখ ভুলে যাই,
সুখ নামের অজীব বস্তুর
দেখা নাহি পাই।
সুখের পিছে ছুটছে মানুষ
একটুও নাই হুশ,
সুখের জন্য দেশ—বিদেশে
বাদ যায়নি রুশ।
দিবা—রাত্রী ধর্মে কর্মে
পেতে সুখের আশ,
জীবন যৌবন শেষ করেছি
নিতে সুখে শ্বাস।
একটু সুখের পরশ পেতে
ডাকছি কত রব,
সুখের পিছু ছুটে ছুটে
শেষ করেছি সব।



