123 Main Street, New York, NY 10001

মেঘ ছুঁতে পারিনি

মেঘ ছুঁতে পারিনি

মেঘ ছুঁতে পারিনি
রৌদ্রুর ছোঁয়া পেতে পেতে
দেহ পুড়ে জীর্ণ শীর্ণ।
বুকের পাঁজরে দেখেছি ফাটল
গুনতে গুনতে বড়ই ক্লান্ত
শুন্যতা কুড়েকুড়ে খায়
আমার ভিতর আমার বাহির
চোখে জল জমেছে কলিজায়
এখন আর জল নেই চোখে।

প্রাণ নামক অজীব বস্তুটাকে
নস্টালজিক শহরে মাড়াই করে ধোলাই করে
জন্ম নিচ্ছে কৃতিম অপোয়া বিবেক।
শয়তান বলে কিছু নেই
সব দো’পাইয়ের অধীন।

সভ্যতার নষ্ট প্রাণের হিম শিকল
যখন পা থেকে খসবেই না
তখন হাড়ের সাথে হাড় আর্কওয়েল্ডিং করে নেওয়াই শ্রেয়!
অন্তত বাঁচতে তো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *