123 Main Street, New York, NY 10001

গুছিয়ে নেওয়া আলো

গুছিয়ে নেওয়া আলো

জীবন্ত অন্ধকারে সব স্বপ্ন সব আশা পুষে রাখি
স্মৃতির আড়ালে ভালবাসার কথা শব্দের ছায়ায়।
এলোমেলো জীবন জরাজীর্ণ পাখির বাসার মত
একাকীত্ব: সে যে অষ্টধাতুর বেড়ি; পড়েছি পায়, গলায়।

নিম্ন-মধ্যবিত্ত জীবন মানে আজন্মের কোন পাপ
ভাঙা বেড়ার ফাঁকে সকালের রোদ, কপাল পোড়া তাপ;
এই আলোটুকু একান্তই আমার, ব্যক্তিগত দহন
অভিযোগের পরাকাষ্ঠায়; নিভৃতে শুকায় চোখের অমিয় জল।

জীবন থেকে হারিয়ে যাওয়া প্রতিটি ক্ষণে খুঁজেছি আমিত্ব
মা হারা শোক সামলাতে পারি,
সামলাতে পারি বাবা হারা, ভাই হারা শোকও
আমিত্ব হারালে, হারিয়ে যায় জীবনের আলো।

অস্তিত্ব সংকটে আমি; অস্থির অপেক্ষায়
জীর্ণ শীর্ণ আশাটুকু প্রদীপের তেল,
বেঁচে থাকার অদম্য উচ্ছাস রেশমী সলতে
আর গুছিয়ে নেওয়া আলোয়
বেঁচে আছি, এ যে অসমাপ্ত- তবু জ্বলন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *