123 Main Street, New York, NY 10001

চন্দ্রবোড়ার ফণা তোলা প্রতিবেশীর হাত

চন্দ্রবোড়ার ফণা তোলা প্রতিবেশীর হাত

চন্দ্রবোড়ার ফণা তোলা প্রতিবেশীর হাত
হরহামেশাই ছুঁয়ে যায় করিডোর,
গা ছমছম করে জেগে উঠা লোম
ট্রিনএজ মেকাপে চাপা পড়ে সাকলায়েন;

ছাগল কান্ডে দিশেহারা রামছাগল তৈরি করে পালানোর রাজপথ;
বাঙালি স্বভাব মুখে ফ্যাকাশে হাসি ভান ধরে বলে “কি আছে করার”!
রাজার লোকেরাই হেঁটে যেতে পারবে
মুজিব মোহর আছে যার

অধম কবি চোখ বন্ধ করে দেখে-
চন্দ্রবোড়ার ফণা তোলা সেই হাত
আফেন্দীর যৌনি বরাবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *