123 Main Street, New York, NY 10001

দেশটা নাকি মগের মুল্লুক

দেশটা নাকি মগের মুল্লুক

সবাই বলে দেশের জন্যে
দিতে পারে প্রাণ।
দেশটা যখন রসাতলে
রাখছে না কেউ মান।

দেশটা হলে মগের মুল্লুক
বিদেশীরা থাকে,
দেশের নেতা গোলাম হয়ে
ভীনদেশিদের ডাকে।

নিচ্ছে লুটে শক্তি যত
রূপগঞ্জ, রামপাল
সুন্দরবনে করবে ক্ষত
হোক দশা বেহাল!

বাংলা মায়ের সোনার ছেলে
কোথায় তোরা ভাই,
দ্যাখো মায়ের সবুজ শাড়ি
করছে পুড়ে ছাই।

এবার তোরা জাগ রে জাগ
মায়ের শাড়ি বাঁচাতে,
বাড়াচ্ছে ওই হাত কালো
মামু এবং চাচাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *