পথের খবর

সকাল থেকে সন্ধ্যা প্রতিদিনের ব্যস্ততা
শহরের নিয়ন আলোয় খুঁজেছি
আদ্যোপান্ত ছুঁয়ে যায় ভূতভবিষ্যৎ
ধুলোয় ঢাকা স্মৃতি দিনের আলোয় ম্লান।

একবারও বলবো না তোমার জন্যে
বুকের পাঁজরে ঘুন ধরেছে;
ফ্যাকাশে মুখ ফ্যালফ্যাল করে চেয়ে আছে
ঐ দূর আকাশে উঠে যাওয়া মেঠো পথ।

তোমার পড়ে আর কেউ যেতে পারে নি সে পথে
সেই পথের অচেনা এক মোড়ে দাঁড়িয়ে থাকে
জরাজীর্ণ পরজীবি লতাপাতায় জড়ানো কুঁড়েঘর,
সুনশান-নিস্তব্ধ নিরবতায় চেনা কণ্ঠস্বর ডুবে যায়।

এখন সেপথে হর্ন বাজে, মানুষের ভিড়ে
তবু পথের খবর কেউ রাখে না
কেউ জানে না
কার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি সাথে কুঁড়েঘর,
কার পদচিহ্ন জেগে ওঠে উঠোন জুড়ে
ভেজা মাটির গন্ধে।

পথের খবর বলে দিবে বাতাস
যে যেখানে যাক, ফিরে আসেবেই
আপন ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts