দু-পায়ে মানুষ গুলো উড়তে শিখেছে
ভূমির উপর কুমির!
ফ্লোরিন উজাড় করে বস্তি, ঘরবাড়ি, দালান-কোঠা
কিংবা মায়ের স্তন কামড়ে ধরা নব্য ভূমিষ্ঠ শিশু।
অবাক বিশ্ব তাকিয়ে আকাশ-
আক্ষেপ করে; আহা! আমরাও একদিন উড়বো আকাশে।
রক্তস্নাত গন্ডারের চামড়ায় খোদাই করে লেখা
মনুষ্যত্ব বিক্রি হয় ধর্ম-ধর্ম খেলায়।
