মনের যাতায়াত

তোমার চোখ বন্ধ করো, স্বপ্নের পথ খুলে যাবে-
মন অজানা গহিন প্রান্তর ভ্রমণ করে
অচেনা গ্যালারি, স্মৃতির কোণে লুকিয়ে থাকা ছবি
বারবার স্ক্রল করে চোখের জলে অন্তর ভিজে যায়।

ভালবাসার বেড়িতে আটকানো যে সময় তোমার
সে সময় ম্লান; পার্থীব সীমা ছাড়িয়ে
মুক্ত বিহঙ্গের মত উড়ে উড়ে রঙ্গিন প্রজাপতির দেশে
অলীক সুখে বসবাস বুকে তবুও মন ছুটে যায়।

স্মৃতি গুলো পিছু ডাকে অদৃশ্য পথ-
অতৃপ্ত বাসনায় শব্দেরা হাঁটে, কুহু গায় হৃদয়ও গহীনে
হঠাৎ আলোকিত সূর্য হয়ে ওঠে তোমার মত কেউ
চেনা থেকে অচেনা হারানো পথ দেখিয়ে
নিয়ে যায় হৃদয়ের ভিতর থেকে আকাশের ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts