একদিন সব ঠিক হবে
এই রাজনৈতিক অস্থিরতা
ফ্যাসিবাদ কায়েম করা প্রশাসন
গণভবনে যে রাক্ষসী রক্ত খেত জনগণের
সেই পেশিহীন কঙ্কাল প্রতিবাদ করবে।
একদিন সব ঠিক হবে
যাদের মস্তিষ্কে শকুনির বুদ্ধিবৃত্তিক কু’চারন
জ্বালিয়েছে আপনজনের লাশ।
টিয়ারগ্যাসে মৃত্যুর বিভৎস বিষাক্ত গন্ধ ছড়িয়েছে বদ্বীপের আকাশে বাতাসে।
বুলেটের ডগায় বিশুদ্ধ মেধাবী মগজ
রক্তাক্ত পড়েছিল শহর ও গ্রামে।
শাহবাগ থেকে গনভবনমুখী পদযাত্রায় পদদলিত হবে সৈরাচার
মানবতার প্রেত পালিয়ে গেলে পড়শী দেশে
সব ঠিক হবে।
একদিন সব ঠিক হবে
মানবতা উলঙ্গ হলে বিপ্লব আসে যুগে যুগে;
সাঈদের প্রসারিত বুকে সৈরাচারী বুলেট
মুগ্ধের অমৃত সুধা পানে বিপ্লবীরা আলোক বর্ষ গতিতে
সৈরাচারীর সুরঙ্গ/যোনি দিয়ে পৌঁছে যাবে গন্তব্যে।
একদিন সব ঠিক হয়ে যাবে।
আমাদের এই বিজয় ইতিহাস হয়ে রবে
দেয়ালে গ্রাফিতি হবে ভুলভাল যাই হোক
বাচ্চা থেকে বুড়ো যা ইচ্ছে তাই দিয়ে শুরু তুলির আঁচড়।
ভেঙে পড়া গণতন্ত্র ফিরে পাবে অধিকার
মানুষের মনে আশা জাগবে আরও কিছুকাল বেঁচে থাকার।



