মাহরিন – এক উজ্জ্বল মাইলস্টোন

মাহরিন মানে- এক অকথিত গল্প
অদম্য সাহস আর নিঃস্বার্থ ভালবাসার অমলিন প্রতীক
শিশুদের শেখায় জীবনের প্রথম পাঠ,
২১জুলাই মাইলস্টোনে নেমে এলো অমানিশার রাত।

আজরাইলের সামনে দাঁড়িয়ে গেলেন একা
বাচ্ছাদের বললেন-
“ভয় নেই আমি আছি”
তোমরা যাও আর একটু সামনেই ভবিষ্যৎ
জীবন দিয়ে বাঁচিয়ে দিলেন সন্তানদের অফুরন্ত হাত।

উত্তপ্ত আগুন ঢেকে দেয় শান্ত কমল শাড়ির আঁচল
ধোঁয়ার জাল ছিড়ে ইট বালু কংক্রিট সরিয়ে তৈরি করে পথ
পরম মমতার নিদর্শন তুমি পৃথিবীর বুকে; তোমার মহিমায়
একে একে বেঁচে যায় বিশ শিশুর জীবন রথ।

মাহরিন – এক উজ্জ্বল মাইলস্টোন
ধ্বনিত হোক অমিয় অখন্ড ধ্রুবতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts