123 Main Street, New York, NY 10001

মুসাফির

মুসাফির

কিছু কাল পর
আবার যদি কখনো দেখা হয়
যদি মনে পরে যায়
পরন্ত বিকেলে হাড়ফাঁটা রোদে
ভেজা মেঘ হয়ে উড়ে উড়ে
তোমার সুবিশাল আকাশ পাড়ি দিবো
পশ্চিমা গমনকারী মুসাফির হয়ে।

অতঃপর দেখা সরোবর জল পিপাসায়
মুর্ত আর্তনাদে আমার প্রাণ।
শতাব্দীর দ্বি—প্রহরকাল শেষে
তুমি আমি সে একই অক্ষরেখায়।

কিছু সময়,
দ্রাঘিমার চক্ষুসূল হলে
ব্যবধান বাড়ে
সময় ঘড়ির কাটার বিপরীতে শেষ ইচ্ছায়
তুমি যখন লাল সিগনালে
সে তখন অথৈ সাগরে বৈঠাহীন নায়
আমি অপ্রত্যাশিত ভোরের পতিক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *